ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Anima Rakhi | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ০৬:২০:১২ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ঠিকমত ব্যবহার না করায় এবং সাধারণ মানুষের প্রানহানীর আশঙ্কার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপির নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনার সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ মনিরুজ্জামান রুকু, ডাঃ ফয়েজা বিনতে ইসলাম তানিতা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, ডোমার থানা এএসআই সাজ্জাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য- জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর প্রতিষ্ঠানের প্রোপাইটর সুমন রহমানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

কিউটিভি/অনিমা/০৮.১১.২০২২/সন্ধ্যা ৬:.১৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad