ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে আলোয়াখোয়া রাস মেলা উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ০১:৫০:৪০ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মেলা কমিটির আয়োজনে সোমবার ( ৭ নভেম্বর) সন্ধায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দীপঙ্কর রায় আলোয়াখোয়া রাস মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আলোয়াখোয়া রাস মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। বক্তাগণ বলেন, আলোয়াখোয়া মেলার ঐতিহ্য ধারণ করতে সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকবে। এ মেলা একমাস স্থায়ী থাকবে। মেলায় গরু, মহিষ,ঘোড়া,ছাগল,ভেড়া, স্টীল ও কাঠের ফার্নিচার, জুতা, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে ক্রয় বিক্রয় শুরু হয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মেলায় কেহ কোন অপরাধে জড়িত হলে সাথে সাথে অপরাধীকে আটক করে আইনের আওতায় নেয়া হবে।

কিউটিভি/অনিমা/০৮.১১.২০২২/দুপুর ১.৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad