ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ - ০১:১০:৫৩ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ তোজাম্মেল হক। জেলাহত্যা দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবর্তীপুর ফুলবাড়ী ০৫ আসনের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, আওয়ালীগ নেতা মোঃ দুলাল হোসেন, আওয়ামীলীগ নেতা ডেনিয়েল হাফিজ, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা আখেরুজ্জামান আখের, ফুলবাড়ী পৌরস্বেচ্ছাসেবকলীগের নেতা রাশেদুর রহমান রাসেল। জেল- হত্যা দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন মার্ডি, মোঃ সুমন, মোঃ সাইফার, মোঃ নুরুজ্জামান, মোঃ হক সাহেব, মোঃ লিটন, মোঃ মারুফসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad