ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে ফার্মহাট সবুজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ - ১২:৫০:৫০ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের ফার্মহাট সবুজ ক্লাব আয়েজিত ফুটবল টুর্ণামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় ফার্মহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন, সোনারায় ইউপি’র চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী।সবুজ ক্লাবের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার ভিত্তি বীজ ও আলু উৎপাদন খামারের সহকারী পরিচালক সুব্রত মুজুমদার।

এ সময় বিশেষ অতিথি হিসাবে, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন তহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেন মনি, সমাজ সেবক মাসুদুর রশিদ চৌধুরী সুমন, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতিজামিনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। টুর্ণামেন্টে জলঢাকা গোলমুন্ডা ফুটবল একাদশ ও সৈয়দপুর কোচিং সেন্টারের বাঘ সিংহের লড়াইয়ে দুই শুন্য গোলে জলঢাকা গোলমুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে ফ্রিজ ও এলইডি টিভি তুলেদেন অতিথিগণ। খেলা দেখতে আসা হাজারো জনতার ঢলনামে।

তবে নারী ভক্তদের উপস্থিততি ছিল চোখে পড়ার মতো। পরিচালনা কমিটির সাদ্দাম হোসেন বলেন, মাদক ও মোবাইল গেম্সসের কারণে যুব সমাজ আজ ধংসের মুখে। মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়তে আমরা এই টুর্ণামেন্টের আয়োজন করেছি। আগামীতে সমাজ গঠনে এলাকার যুব সমাজ ব্যপক ভুমিকা রাখবে বলে আশা করেন তিনি।

কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad