২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ১৪০

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০৮:১৪:১২ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ১৪০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জন। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪৯৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৫১১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫০ লাখ ১৫ হাজার ৩৯৬টি।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ ‍

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

▎সর্বশেষ

ad