ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না : বাংলাদেশকে হার্শা ভোগলে

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০৭:২২:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আরেকটা হৃদয় ভাঙা হার। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়া বাংলাদেশের জন্য যেন নিয়মই হয়ে পড়েছে! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিততে জিততে গত রাতে ডিএল ম্যাথোডে ৫ রানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচে বেশ কিছু আলোচিত ঘটনাও ঘটেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে মিডিয়াকে সোহান বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে ফেক ফিল্ডিংয়ের কথা উল্লেখ করেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় দুই দেশের ভক্তরা বিভক্ত হয়ে পড়ে। অনেকের মতে, কোহলির ওই ফেক ফিল্ডিংয়ের কারণে আইসিসির আইন অনুযায়ী ৫ রান পেতো বাংলাদেশ।

বিতর্কের ঝড় ওঠায় ভোগলে বলেন, ভারতকে ৫ রান শাস্তি দেওয়ার আগে বিষয়টি আম্পায়ারকে দেখতে হতো, তারপর মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হতো। ফেক ফিল্ডিংয়ের ঘটনায় সত্যিটা হচ্ছে কেউ সেটা দেখেনি। আম্পায়াররা দেখতে পায়নি, ব্যাটসম্যানরাও নয় এবং আমরাও না। ৪১.৫ আইন অনুযায়ী ফেক ফিল্ডিংয়ের শাস্তি আছে কিন্তু কেউ তো দেখেনি। তাহলে কী করবেন!

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না মাঠ ভেজা থাকার ব্যাপারে কেউ অভিযোগ করতে পারে। সাকিব ঠিক ছিল যখন সে বলেছিল ব্যাটিং দলের পক্ষে যাবে এটি। শেষ পর্যন্ত আম্পায়ার ও  কিউরেটররা চেষ্টা করে ম্যাচ চালিয়ে নেওয়ার। এবং তারা খুব ভালোভাবে সামাল দিয়েছে, কম সময়ই নষ্ট হয়েছে। ’

বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘সুতরাং আমার বাংলাদেশের বন্ধুরা, দয়া করে লক্ষ্য পূরণ না হওয়ার জন্য ফেক ফিল্ডিং বা ভেজা মাঠকে কারণ হিসেবে দেখবেন না। ব্যাটসম্যানদের একজন যদি শেষ পর্যন্ত থাকতো, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। আমরা যখন অজুহাত খুঁজতে থাকি, তখন উন্নতি করতে পারি না।’

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad