ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আগাম নির্বাচন; প্রধানমন্ত্রীকেই বেছে নিল ড্যানিশরা

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৪:৫০:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকেই বেছে নিয়েছে ড্যানিশরা। চাপে পড়ে অগ্রিম ভোট আয়োজনে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে তিনি আরও বেশি সমর্থন নিয়েই ক্ষমতায় ফিরলেন। মেটে ফ্রেডেরিকসেনের করোনা মহামারী নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও সামর্থ্য নিয়ে সমালোচনা হয়েছিল। ক্ষমতা কেন্দ্রীভূত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এর মধ্যেই ডেনমার্কে অগ্রিম নির্বাচনের আয়োজন করা হয়।

ইউরো নিউজ জানিয়েছে, নির্বাচনে দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটরা। বুধবার কোপেনহেগেনে সমর্থকদের উদ্দেশে মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‌‘আমি খুবই রোমাঞ্চিত এবং গর্বিত। ২০ বছরের মধ্যে নির্বাচনে আমরা সেরা ফলাফল করেছি। সব ড্যানিশকে ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য। এটা আস্থা অর্জনের ভোট ছিল’। 

 

 

কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad