ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোহলির রুমের ভিডিও ফাঁস, সেই হোটেলকর্মী বরখাস্ত

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ১০:৪৩:৩১ এএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ফর্ম ফিরে পাওয়া বিরাট কোহলি এবার অস্ট্রেলিয়ায়ও চমক দেখাচ্ছেন। চলমান বিশ্বকাপে দারুণ ফর্মে থেকে বেশ ফুরফুরে মেজাজে তিনি। 

কিন্তু এরইমধ্যে নিজ হোটেলরুমের ভিডিও ফাঁসের ঘটনায় অস্বস্তিতে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক। বেজায় চটেছেনও তিনি। গোপণীয়তা লঙ্ঘন হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও করেছেন এ নিয়ে। 

বিষয়টি আমলে নিয়েছে পার্থের সেই হোটেল কর্তৃপক্ষ। কোহলির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সেই ভিডিওকারীকে বরখাস্ত করেছে তারা।

এক বিবৃতিতে হোটেল ক্রাউন পার্থের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আন্তরিকভাবে অতিথির (কোহলি) কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ নেব আমরা।’

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের দিনের। এদিন কোহলি যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন অন্য এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার হোটেলরুমের ভিডিও প্রকাশ করা হয়। এ ভিডিও দেখে বিস্মিত হন কোহলি, কারণ তার অনুমতি না নিয়েই তার কক্ষে প্রবেশ করে এ ভিডিও তৈরি করা হয়।

একে ক্ষোভ উগরে দিয়ে কোহলি নিজেই ভিডিওটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন — ‘আমি বুঝতে পারছি যে, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য আগ্রহী হয়ে থাকেন। ফ্যানদের এমন আবেগকে আমি সবসময় সমর্থন করি, এর প্রশংসা করি। কিন্তু এখানে এই ভিডিও বিপজ্জনক। এটি আমার গোপনীয়তা ভঙ্গ করেছে। আমি অস্বস্তিতে পড়েছি।  বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’

এর পর বিরাট কোহলি লিখেছেন— ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তা হলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এ ধরনের গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন। খেলোয়াড়দের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’

বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। তিনি বলেন, ‘অতীতে এরকম কয়েকটি ঘটনার মুখে পড়েছি, যেখানে ভক্তরা কোনওরকম সহমর্মিতা এবং রুচিবোধের দেখাননি। কিন্তু এটা সবথেকে নিকৃষ্ট ঘটনা। ভাবুন তো, এটা যদি আপনার বেডরুমে ঘটতো, তাহলে চুপ থাকতেন?’

কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

▎সর্বশেষ

ad