ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দুর্বৃত্তের গুলিতে জনপ্রিয় মার্কিন র‍্যাপার নিহত

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৯:৫৮:৪০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ব্যান্ড মিগোসের র‍্যাপার টেকঅফ। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভক্ত ও অনুরাগীরা। তার মৃত্যুতে দেশটির সঙ্গীতাঙ্গনে নেমেছে শোকের ছাঁয়া। 

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে একটি পার্টিতে তার চাচা ও ব্যান্ডের সহযোগীর সঙ্গে দাবা খেলার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হামলাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি জানা যায়নি। 

২০০৮ সালে হিপহপ ব্যান্ড ‘মিগোস’ গঠন করেন টেকঅফ। ২০১৩ সাল ‘ভারসাচে’ গান মুক্তির পর বিশ্বব্যাপী খ্যাতি পায় তার ব্যান্ড। 

২৮ বছর বয়সী এই তারকার আসল নাম কিরশ্নিক খারি বল।

চলতি বছরের শুরুতে দলে ভাঙ্গন দেখা দিলেও ‘‘ব্যাড অ্যান্ড বুজি”, ‘‘ভার্সেস” ও ‘‘ওয়াক ইট টক ইট”সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছে মিগোস।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালির বাইরে একটি বারান্দায় উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়।

নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনতে পেলেও কে গুলি করেছে তা দেখতে পাননি।

পুলিশ জানায়, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা গুলিবিদ্ধ একজনকে দেখতে পান। ঘটনাস্থলেই তার মৃত হয়।

ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া খারির জন্য জনসাধারণের কাছে আবেদন করেছে নিরাপত্তারক্ষীরা।

হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে নিজের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ। ছবিতে পরিধান করা পোশাকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৮

▎সর্বশেষ

ad