ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৯:৫৩:১৫ এএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেডে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ।

বিশ্বকাপে নেদারল্যান্ডের পর জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে সাকিব বাহিনী। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্বকাপের সেমিফাইনালের দিকে চোখ তাদের। আজকের ম্যাচে ভারতকে হারালেই সেই স্বপ্ন পূরণে কাছাকাছি পৌঁছে যাবে টাইগাররা।

বাংলাদেশ দলের শেষ ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প ছাড়া কোনো কিছুই ভাবছে না সাকিব বাহিনী।

গত ৩ বছরে এই দুই দলের মধ্যেও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। আজকের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে। তবে এই ভ্যানুতেই ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে বিদায় করে দেয়। সাকিব বাহিনী নিশ্চয় চাইবে ভারতকে হারিয়ে আবারও সেই সুখস্মৃতি আবারও জাগিয়ে তুলতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৩

▎সর্বশেষ

ad