ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিয়ন্ত্রণ বাড়াতে টুইটারের পরিচালনা বোর্ড ভাঙলেন মাস্ক

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২২ - ০৪:০৬:২৮ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইলন মাস্ক টুইটারের পরিচালনা বোর্ড ভেঙে দিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ওপর তার নিয়ন্ত্রণ আরো পোক্ত হচ্ছে। গত সপ্তাহে কম্পানি কেনার পর মাস্ক হচ্ছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। কয়েক মাসের দোদুল্যমান অবস্থার পর ৪৪ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি কেনা নিশ্চিত করেন তিনি।

বিশ্বব্যাপী সাংবাদিক ও রাজনীতিকদের ব্যবহৃত সাইটটি কেনার পর দ্রুতই এর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছেন মাস্ক। নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য মাস্ক যেসব ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের নিয়ম পরিবর্তন ও ছাঁটাই। ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে, প্রথম দফা কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে ২৫ শতাংশ কর্মীর বিষয় থাকতে পারে। সূত্র : বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad