ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

আলপনা চৌধুরী’র কবিতাঃ প্রেম তুমি কি ?

superadmin | আপডেট: ০১ নভেম্বর ২০২২ - ১২:২০:৫৯ এএম

প্রেম তুমি কি ?

——————————————————-

প্রিয় তোমার প্রেমের পরশে,
আমায় কেন কাছে টানো?
কি আছে প্রেমে?
যা যৌবনের নিদারুণ মোহ-মায়ায় জড়ানো!
প্রেমের উত্তাল পথে_
প্রেমিকের দৃষ্টিতে যে
ভালোবাসার বৃষ্টি ঝরে,
প্রেমের দূর্বার পথে
প্রিয়ার বুকে কাঁপন ওঠে_
চোখে ফোঁটে জ‍্যোঁস্নাধারা!
যে প্রেমের শীতলতায় নিভে যায়,
আগুন পাখির ঝড়!

প্রেম তুমি তো এমনই_
নাকি তোমার ছোয়ায় আছে অসীম যন্ত্রণা,
আছে সীমাহীন লাঞ্ছনা আর গঞ্ছনা!
তবুও প্রিয়ার চোখের আড়াল হলে,
হ্নদয় ভেঙ্গে হয় খান খান
চুর্ণ-বিচুর্ণ হয় এই মাটির ধরা!
প্রিয়া তোমার মধুর বচনে
বুকে বাজে তোমার মোহনীয় কন্ঠের সুমধূর বিরহী বাঁশির সুর রাগিনী!

প্রেম মানে সিমাহীন দুঃখ কষ্ট,
সাথে নিয়ে বুকে চিতার আগুন!
প্রেম তুমি ছুটছো কি অদেখা কোন সুখের আশায়,
জীবনের শেষ প্রহরে এসে গুনছো কি তুমি,
জীবনের হিসেব এই অবেলায়?

প্রেমের মানে কি বুঝিনা আমি,
তবুও অবুঝ মন জানতে চায়,
নিদারুণ প্রেমের নিঃকন্টক সংঙ্গা হায়!
তবুও কেন মন রাঙালে তুমি,
আমি মরি তব একা জ্বলে পুড়ে,
ছাঁইচাপা আগুনের কড়াল উত্তাপে,
আমি অসহায় বেঁচে আছি যবে।
তবে যেনে রেখো,
আমি আর কভু প্রেমে পড়ছিনা তবে!

 

 

কবিঃ আলপনা চৌধুরী। নিয়মিত কাব্যচর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি করেন।এছাড়াও তিনি সাংবাদিক ও লেখিকা !  অন্যান্য মিডিয়ায়ও তাঁর সরব পদচারণা লক্ষ্য করা যায়।

 

 

 

 

বিপুল/৩১.১০.২০২২/ রাত ১১.৫৫

▎সর্বশেষ

ad