ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের

Anima Rakhi | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ - ১২:১৯:১৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ৪০ আলোকবর্ষ দূরের বহুল আলোচিত ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জাগালেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ চারবার পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে- গ্রহটিতে হাইড্রোজেন-প্রধান ঘন বায়ুমণ্ডল নেই। এতে জোরালো হয়েছে ধারণা, গ্রহটিতে থাকতে পারে দ্বিতীয়িক বায়ুমণ্ডল, যেমন নাইট্রোজেন-সমৃদ্ধ স্তর, যা পৃথিবীর বায়ুমণ্ডলের মতো জীবনের সহায়ক হতে পারে। 

তবে গবেষকরা সতর্ক করে দিয়েছেন- গ্রহটি যেহেতু একটি লাল বামন নক্ষত্রের কাছাকাছি আবর্তিত হচ্ছে, তাই নক্ষত্রের ঘন ঘন বিকিরণ বিস্ফোরণ তার বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এই আবিষ্কারকে বিজ্ঞানীরা অভিহিত করছেন- “মানব ইতিহাসে প্রথমবারের মতো সম্ভাব্য বাসযোগ্য গ্রহে বায়ুমণ্ডল শনাক্তকরণের প্রচেষ্টা” হিসেবে। আরও পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রমাণ করবে- ট্র্যাপিস্ট-ওয়ানই সত্যিই প্রাণধারণযোগ্য কিনা।

তথ্য সূত্র- এমআইটি নিউজ।

অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad