ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দৌলতপুরে পাখিভ্যানের চাপায় শিশু নিহত

Anima Rakhi | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ - ০৮:২৯:৩১ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাখিভ্যানের চাপায় দিশা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কারিতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু একই ইউনিয়নের বৈরাগীরচর পূর্বপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। সে মাজদিয়াড় (কারিতলা) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দিশা খাতুন স্কুল ছুটি শেষে নিজ বাড়ী ফেরার পথে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পণ্য বোঝাই একটি পাখিভ্যান তাকে চাপা দেয়।

এতে শিশু দিশা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দিশাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেয় দৌলতপুর থানা পুলিশ। তবে নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।

কিউটিভি/অনিমা/৩০.১০.২০২২/রাত ৮.২৯

▎সর্বশেষ

ad