ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ - ১২:৫৪:৪৪ পিএম

এম সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “কমিউনিটি পুলিশিং এর মুল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় থানা চত্বর থেকে রেলি বের হয়ে নবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।

পরে নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে নবাবগঞ্জ থানা হলরুমে থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: মোঃ মোশারফ হোসেন, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, বিপ্লব কুমার সহ অনেকে বক্তব্য রাখেন। ওই সময় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad