ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা

superadmin | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ - ০৩:৩৩:৫৬ পিএম

ডেস্কনিউজঃ রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্ধ, আধিপত্য বিস্তার ও সক্ষমতার জানান দিতে বেড়েই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। এরইমধ্যে আরো এক রোহিঙ্গা যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সালাম (৩৭)। তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালাম ওই ক্যাম্পের রশিদ আলমের ছেলে। সন্ধ্যায় আট থেকে ১০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুতুপালং এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এর আগে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝিসহ চারজন রোহিঙ্গা খুনের ঘটনা ঘটেছে।

বিপুল/২৬.১০.২০২২/ বিকাল ৩.৩০

▎সর্বশেষ

ad