ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

জয়পুরহাটে বড়তারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৃতীয় লিঙ্গের সাথী

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ - ০২:০৪:২০ পিএম

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আসন্ন বরতারা ইউনিয়ন পরিষদর নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের আলী আজম ওরফে সাথী। প্রার্থী হওয়ার পর থেকে সব শ্রেনীর ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানান তিনি। সরেজমিনে দেখা গেছে, জেলার ক্ষেতলাল উপজেলার বরতারা ইউনিয়ন নিশ্চিন্তা বাজারে একটি পিকআপ ও একটি ভটভটি ভর্তি মানুষ নিয়ে নির্বাচনের প্রচার প্রচারনা করছেন তৃতীয় লিঙ্গের আলী আজম ওরফে সাথী। তারা ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় যাচ্ছেন আর ব্যান্ড পার্টি ও বাদ্যের বাজনার তালে তালে নাচ-গান করছেন। এতে আগ্রহ করে মানুষরা ভিড় জমাচ্ছেন।

আজম বড়তারা ইউনিয়নের হোপ গ্রামের মৃত জহুরুল হক ম-লের সন্তান। ছয় ভাই ও তিন বোনের মধ্যে আলী আজম বড় সন্তান। তিনি ১৯৭৭ সালে পাঠানপাড়া হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। ১৯৭৯ সালে জয়পুরহাট সরকারি কলেজ (তৎকালীন নাম জয়পুরহাট কলেজ) থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তির্ণ হতে পারেননি বলে পরিবার সুত্রে জানা গেছে। তৃতীয় লিঙ্গের চেয়ারম্যার প্রার্থী আলী আজম ওরফে সাথী বলেন, আমি বড়তারা ০২ নং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে চশমা প্রতিক নিয়ে নির্বাচন করছি। আমার বউ-বাচ্চা কিছুই নেই।

আমি তৃতীয় লিঙ্গের মানুষ। নির্বাচনে পাশ করতে পারলে জনসেবা করবো। এই নির্বাচনে আমি পাশ করতে পারলে সরকারের অনুদান যা আসবে সকলের মাঝে তা বিলিয়ে দেব। আমার কোন স্বার্থ নেই। নির্বাচনে ভোটারদের খুবই সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ পাশ করার আশা আছে। স্থানীয় ভোটার আল-আমিন বলেন, চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে তৃতীয় লিঙ্গের আজম আলী সাথীর ব্যবহার খুবই ভালো। জনগণের কারণেই তিনি ভোটে দাঁড়িয়েছেন। ওই ইউনিয়নের ভোটার যামুহালি গ্রামের রাজ্জাক হোসেন বলেন, পাঁচ প্রার্থীর মধ্যে যেই পাশ করুক এলাকার উন্নয়নমূলক কাজ করলেই হলো।

আজম আলী সাথীর সহোদর ভাই সাইফুল ইসলাম বলেন, আলী আজম আমার বড় ভাই। তিনি তৃতীয় লিঙ্গের। ইউপি নির্বাচনে এবার চেয়ারম্যান পদের প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনিছার রহমান বলেন, আগামী ২ নভেম্বরে ইভিএম এর মাধ্যমে জেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন। পুরুষের তালিকায় তার নাম রয়েছে। পরিবারের বড় সন্তান হওয়ায় তার নাম পরিবর্তন করেননি বলে জানিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

▎সর্বশেষ

ad