বিএনপির গণসমাবেশের মঞ্চে খালেদা জিয়ার জন্য চেয়ার

Anima Rakhi | আপডেট: ২২ অক্টোবর ২০২২ - ০৬:৩২:১২ পিএম

ডেস্ক নিউজ : খুলনায় বিএনপির গণসমাবেশের মঞ্চের ঠিক মাঝখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। সবুজ তোয়ালে দিয়ে ঢাকা চেয়ারের এক পাশে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ার রাখা।

আরেক পাশে সমাবেশের সভাপতি খুলনা নগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনার চেয়ার।  

সমাবেশের আয়োজকরা বলছেন, মূলত দলের চেয়ারপার্সনকে সম্মান জানাতে এই খালি চেয়ার রাখা হয়েছে।  

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে বিএনপি।  

কিউটিভি/অনিমা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

▎সর্বশেষ

ad