ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

Anima Rakhi | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ - ০৪:১৮:৪৫ পিএম

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার দুই বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

শেখ রাসেরের জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভোরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে যান। সেখানে তারা শেখ রাসেলের পাশাপাশি পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। গোলাপের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান হারানো স্বজনদের স্মৃতির প্রতি।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম হয়েছিল শেখ রাসেলের। বেঁচে থাকলে আজ তার ৫৮ বছর পূর্ণ হতো।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। সেই সময়কার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেলও রেহাই পাননি তাদের হাত থেকে। 

তখন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুকে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হলেও রাসেলসহ পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

শেখ রাসেলের জন্মদিবস এ বছর দ্বিতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। 

কিউটিভি/অনিমা/ ১৮.১০.২০২২/বিকাল ৪.১৮

▎সর্বশেষ

ad