ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এ্যাড. মমতাজুল হক

Anima Rakhi | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ - ১০:২৪:০০ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বে-সরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কোথাও কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছেন। নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ৮৫৮ জন। এর মধ্যে ভোটার হয়ে ৮৫৩ জন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কিউটিভি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ১০.২৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad