ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্গাপুরে শারদীয় দুর্গাপুঁজার মহাসপ্তমী পালিত

Anima Rakhi | আপডেট: ০২ অক্টোবর ২০২২ - ০৩:০১:১৯ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হচ্ছে মহাসপ্তমী। এদিন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিন। সারা দেশের মতো শনিবার রাতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় এ দুর্গোৎসব শুরু হয়।এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে দেবী দুর্গার মর্ত্যে আগমনের খবর জানান দেওয়া হয়। পূজার মন্ত্রোচ্চারণ, আরতি আর মাইকের আওয়াজে মন্ডপগুলো ছিল মাতোয়ারা। মন্ডপে মন্ডপে পূজার মধ্য দিয়ে করা হয় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার প্রায় ৬১টি মন্ডপে পূজা উৎযাপন করা হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুর্গাপুরের সকল পুজামন্ডপে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকলের সহযোগিতায় আশা করছি শারদীয় পুজা ভালো ভাবে সম্পন্ন করতে পারবো।

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

▎সর্বশেষ

ad