ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু

Anima Rakhi | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ - ০৬:২২:৪৩ পিএম
আশিক ইসলাম,মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভবনের দেয়াল ধসে মোহাম্মদ আরিফ (২৩) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জালান আমপাংয়ের নির্মাণাধীন অক্সলে টাওয়ারের ৫১ তলায় তিনি কাজ করছিলেন।মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হঠাৎ কংক্রিটের দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আযহা আব্দুল মজিদ জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে পিষ্ট বাংলাদেশি ওই শ্রমিকের মরদেহ বুধবার সকাল ৭টা ২১ মিনিটে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।তবে ভবন নির্মাণে কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এ ছাড়া পুলিশ ও দমকল বাহিনীর পক্ষ থেকে এ দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে দেশটিতে বসবাসরত যে সব বিদেশি কর্মী রিহায়ারিং প্রোগ্রামের আওতায় বৈধতা পেয়েছেন এবং ৬ নম্বর ভিসা নবায়ন স্থগিতাদেশের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা সব ধরনের জটিলতা এড়াতে ১০০ রিঙ্গিত ফি দিয়ে অভিবাসন বিভাগ থেকে স্পেশাল পাস (এসপি) সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।এ ছাড়া ভিসা স্ট্যাম্পিং শুরু না হওয়া পর্যন্ত এ স্পেশাল পাস ব্যবহার করে বিদেশি কর্মীরা বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন বলেও উল্লেখ করা হয়।

কিউটিভি/অনিমা/২৯.০৯.২০২২/সন্ধ্যা ৬.২২

▎সর্বশেষ

ad