ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উদযাপনে ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদানের চেক বিতরন

Anima Rakhi | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ - ০৭:০৭:৪০ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে গত শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান মঠ, মন্দির সংস্কার ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

তিনি তার বক্তব্যে বলেন, সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ। যারা ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয় না তারা তার নিজের ধর্মের প্রতিও আস্থাশীল নয়। ধর্মীয় অনুশাসন মানুষকে সুন্দর করে কিন্তু যারা ধর্মান্ধ, তারা প্রতিটি দেশের সাধারণ মানুষের জন্য আতঙ্ক। আসম্প্রদায়িক চেতনায় বিনির্মিত বাংলাদেশ এখন পৃথিবীর কাছে সম্প্রীতির একটি দৃষ্টান্ত। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক মো. মশিউর রহমান, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, সুজালপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

কিউটিভি/অনিমা/২৪.০৯.২০২২/সন্ধ্যা ৭.০৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad