কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে দুর্বৃত্ত মহল। প্রতিবাদ করায় হামলায় অন্তঃসত্ত্বা নারী লাইলী বেগম (৩২) সহ ৩জন আহত হয়েছে।জানা গেছে, উলিপুর উপজেলার পান্ডুল ঢেঁকিয়ারাম গ্রামের অটো চালক আনিছুর রহমানের সাথে মমিন গংদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ২১ সেপ্টেম্বর বৃস্পতিবার দুপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরা গৃহপালিত ৫টি হাঁস বিষ প্রয়োগে হত্যার পর প্রতি আনিছুরের বাড়ির সুপারি বাগানে ফেলে আসে মমিন গং। পরে হাঁস খোঁজাখুঁজির অজুহাতে আনিছুরের বাসায় ঢুকে স্ত্রী লাইলী বেগমের উপর চড়াও হয় এবং আকস্মিকভাবে তাকে বেদম মারপিট শুরু করলে মহিলার দেবর সাদিকুল এবং মাইদুল স্ত্রী শামছুন্নাহার এগিয়ে আসলে তাদেরকেও ব্যাপক মারপিট শুরু করে একই গ্রামের আবুল কাশেম (ঘরভাঙা)’র ছেলে মমিন, মহসিনের ছেলে মিঠু, মমিনের স্ত্রী শাহানাজ, মকবুল মিয়ার ছেলে মিজান সহ ৭/৮জনের একটি সংঘবদ্ধ দল।
এতে অন্তঃস্বত্ত্বা লাইলী বেগম জীবন বাঁচাতে আত্মচিৎকার করলে পাশের বাড়ির লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম, মমেনা বেগম, সাইদুল ইসলাম, নাজমা বেগম ও মনোয়ারা বেগম জানান, লাইলী বেগম ও এলাকাবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় মমিন ও তার নিয়ে বিরোধ চলে আসছিল মমিন গংদের। এর জের ধরে নিজেদের হাঁস মেরে লাইলী বেগমকে ফাঁসানোর জন্য চেষ্টা করে প্রতিপক্ষরা।
প্রকৃত পক্ষে লাইলী বেগমরা অসহায় এবং নিরাপরাধ।পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, সংঘর্ষ হয়েছে শোনার পর ওই এলাকার মেম্বারকে বলেছি যাতে বিষয়টি সালিশ বৈঠকে সমাধান করা এবং কোন পক্ষই যাতে ক্ষতিগ্রস্ত না হয়।এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-সরেজমিনে এক এসআইকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। অপরাধী যেই হোক, কেউ অপরাধ করে পার পাবার কোন সুযোগ নেই।
কিউটিভি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫
