ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি রাজনীতি জানে না: হানিফ

Ayesha Siddika | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ - ১১:১৮:১৮ এএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নেতাদের অনুরোধে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান ৪র্থ নম্বরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বিএনপি প্রতিষ্ঠাতাকালীন থেকে মিথ্যাচার করছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে ভেঙ্গে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করেছিলেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তারেক রহমান হাওয়া ভবন থেকে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছিল। এরা রাজনীতি জানে না, তারা রাজনীতির ভাষা বুঝে না, তারা শুধু খুন হত্যা করতে জানে। এদের সঙ্গে কোনো আপস নেই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম ও দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

▎সর্বশেষ

ad