ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আ.লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য হলেন আরকান শরীফ

Ayesha Siddika | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ - ০৯:২৫:০৬ এএম

ডেস্ক নিউজ : আরকান শরীফ বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ডক্টর মির্জা আব্দুল জলিল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। আরকান শরীফ দীর্ঘদিন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি দীর্ঘ ১২ বছর যাবৎ রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সাথে কাজ করছেন। ২০১০ সালে তিনি রিয়াদ মহানগর যুবলীগের সহ-সভাপতি মনোনীত হন। ২০১৮ সালে একই সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত এবং ২০২২ সালে সভাপতির দায়িত্ব পান।

এ বিষয়ে আরকান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই সংগঠনের উপকমিটিতে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার বৃহৎ সেই রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য বুকের রক্ত দিয়ে হলেও আমার দায়িত্ব সততার সাথে পালন করব ইনশাআল্লাহ।

 

 

কিউটিভি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:২৩

▎সর্বশেষ

ad