ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে রেল লাইনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ - ০৭:৫৪:২৮ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে রেল লইনের পাশ থেকে এক নব জাতকের লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।জানা যায়, বুধবার (২১সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী মকছেদ আলীর স্ত্রী জান্নাতুল ডোমার বাজার রেলঘুন্টির একটু সামনে লাইনের পাশে পলেথিনের ব্যাগে মোড়ানো মাংসের প্যাকেটের মতো কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে দেখে ৫ থেকে ৬ মাস বয়সের একটি নবজাতক শিশু কে বা কাহারা ফেলে দিয়ে গেছে।

সংবাদটি ছড়িয়ে পড়লে শুরু হয় উৎচ্ছুস জনতার ভীড়। ডোমার থানার এসআই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থল ঘিরে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন-নবী সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রতিবেদককে জানান, ১ থেকে ২ ঘন্টা পুর্বে রক্তমাখা নবজাতক শিশুটিকে এখানে ফেলে দিয়ে গেছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে শিশুটির দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

কিউটিভি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad