ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে- নৌ প্রতিমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ - ০৩:০৯:৫৯ পিএম

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান দেশের দেশের চিকিৎসা সেবা ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে প্রথম মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন করেছিন। বর্তমানে ক্ষমতায় থেকেই বেশকিছু মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, করোনা কালীন সময়ে যারা সমালোচনা করে বলেছিল, করোনায় দেশে কোটি কোটি মানুষ করোনায় অক্রান্ত হয়ে ও না খেয়ে মারা যাবে তাদের কথা ভুল প্রমানিত করেছেন জননেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বাংলাদেশ তোলা বিহীন ঝুড়ি থেকে একিট সম্ভাবনাময়ী দেশে পরিনত করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র, রামপাল বিদ্যুত কেন্দ্র, মংলা সমুদ্র বন্দর, পায়রা বন্দরের মত বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হওয়ার পাশাপাশি বিশে^র কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল দিনে বেলায় কর্মসূচী দিচ্ছে আর রাতের বেলা কুটনৈতিক পাড়ায় গিয়ে দেশ ও জনগণের নামে বদনাম করছে। কাজেই তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

গতকাল ১৬ সেপ্টেম্বর শূক্রবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিন, ব্লাড ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব ফটো কর্নার সহ অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।বোচাগঞ্জ্ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ। এছাড়াও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সেতাবগঞ্জ পৌরসভার অর্থায়নে পাকা সড়কের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।

কিউটিভি/অনিমা/১৬.০৯.২০২২/বিকাল ৩.০৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad