ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের প্রশংসায় ভারতের বিদায়ী দূত

Anima Rakhi | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ - ০৬:২২:২৫ পিএম

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে যান ভারতীয় হাই কমিশনার। 

বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। 

দোরাইস্বামী ভারতের ঋণ সহায়তার আওতায় যে সকল চলমান প্রকল্পগুলো আছে  তা দ্রুত ভালোভাবে শেষ  করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান ।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭ তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।

কিউটিভি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad