ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনো আলোচনার পথ বন্ধ হয়নি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৩:৪৭:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার আশা মস্কো কখনো পরিত্যাগ করেনি।

তবে রাশিয়া বিশ্বাস করে— আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে। খবর তানের।

রাশিয়ার নিউজ চ্যানেল ‘রোসিয়া-১’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান ল্যাভরভ। তিনি বলেন, যুদ্ধরত পক্ষগুলো যত দ্রুত আলোচনায় বসে তত মঙ্গল।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের একটি বিশাল অঞ্চল দেশটির সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করার পর ল্যাভরভের এ বক্তব্য প্রকাশিত হলো। মস্কো অবশ্য খারকিভে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং আলোচনার আশা ছেড়েও দিইনি।

তিনি কিয়েভের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত করে আরও বলেন, যারা আলোচনা প্রত্যাখ্যান করেছে, তাদের বোঝা উচিত আলোচনায় বসতে যত দেরি হবে তা থেকে সুফল পাওয়া তত বেশি দুরূহ হয়ে পড়বে।

সের্গেই ল্যাভরভ দাবি করেন, আলোচনার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে একই নীতি ও অবস্থান ঘোষণা করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর পরই কিয়েভ ও মস্কো তুরস্কের ইস্তানবুলে আলোচনা শুরু করেছিল। কিন্তু দুইদেশের কেউ-ই নিজের অবস্থান থেকে সরে আসতে না চাইলে মার্চ মাসেই তা বন্ধ হয়ে যায়।

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/বিকাল ৩.৪৭

▎সর্বশেষ

ad