ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার ২১ বছর

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৫২:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার ২১ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১  সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদা। এ ঘটনায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ।  

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। বাণিজ্যিক বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা। 

প্রথম বিমানটি আঘাত হানে নর্থ টাওয়ারে। দ্বিতীয় বিমানটি সাউথ টাওয়ারে। দুটি ভবনেই আগুন ধরে যায়। ভবন দুটির ওপরতলায় মানুষজন আটকা পড়েন।

শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুন্ডুলী। দুটি টাওয়ার ভবনই ছিল ১১০ তলা। মাত্র দুই ঘণ্টার মধ্যে দুটি ভবনই বিশাল ধুলার ঝড় তুলে ভেঙে গুঁড়িয়ে পড়ে। প্রাণ হারান কয়েক হাজার মানুষ।

এই ভয়াবহতা দেখে কেঁপে ওঠে পুরো বিশ্ব। হামলার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের সন্দেহ গিয়ে পড়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ওপর।

মাত্র ৯০ মিনিটের ব্যবধানে সংঘটিত এই সন্ত্রাসী হামলা, বদলে দেয় পুরো বিশ্বকেই। এই সন্ত্রাসী হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম যুদ্ধে জড়ায়। এই হামলা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে একতাবদ্ধ করেনি বরং নিরাপত্তা, অভিবাসন নীতিও বদলে দিয়েছে।

সেই হামলার সাথে জড়িত আসামি খালিদ শেখসহ আরও চারজন অভিযুক্ত এখনও কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে বন্দি। অসংখ্যবার পিছিয়েছে তাদের বিচার কার্যক্রম। 

সর্বশেষ গত মাসে শুনানিও পিছিয়ে দেয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন হামলার শিকার প্রায় তিন হাজার মানুষের স্বজনরা। তবে, যুক্তরাষ্ট্রে একদিন এটার সুবিচার হবে, এমনটাই আশা তাদের।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৪.৫২

▎সর্বশেষ

ad