ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

যৌন হেনস্থার শিকার অক্ষয়!

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১২:৫৪:২৪ পিএম

বিনোদন ডেস্ক : ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার! সেই ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এনেছেন অভিনেতা নিজেই। 

‘দ্য হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে অক্ষয়ের এই মন্তব্য প্রকাশ্যে এসেছিল। 

২০১৭ সালে মুম্বাইয়ে মানব পাচার নিয়ে এক আন্তর্জাতিক আলোচনায় যোগ দিয়ে অতীতে তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার কথা তুলে ধরেন অক্ষয়।

অক্ষয় বলেন, “আমার এক অভিজ্ঞতার কথা বলছি। তখন আমার বয়স খুবই কম। এক দিন লিফটম্যান আমায় খারাপ ভাবে স্পর্শ করেছিলেন।”

এর পর কী ঘটেছিল, তা বিস্তারিত ভাবে বলতে শুরু করেন অক্ষয়। 

তিনি বলেন, “যেহেতু বাবা-মার সঙ্গে সহজেই মিশতে পারতাম, তাই এ কথা তাদের জানিয়েছিলাম। পরে ওই ব্যক্তি অন্য একটি ঘটনায় ধরা পড়েন। জানা যায়, প্রায়শই এ ধরনের আচরণ করতেন ওই ব্যক্তি।”

এই প্রসঙ্গে অক্ষয় সকলের উদ্দেশে বলেন যে, সন্তানরা যাতে সব কথা তাদের বাবা-মাকে বলতে পারে, এটা সকল অভিভাবকের দেখা উচিত। তা হলেই এ ধরনের অপরাধীকে দ্রুত চিহ্নিত করা সম্ভব।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ১২.৫৪

▎সর্বশেষ

ad