ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

বিএনপি সন্ত্রাস করে না, সন্ত্রাসে বিশ্বাসও করে না : ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ - ০২:২০:১৬ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সন্ত্রাস করে না। সন্ত্রাসে বিশ্বাসও করে না। মিডিয়াতে সন্ত্রাসের যেসব চিত্র এসেছে তা আওয়ামী লীগ-ছাত্রলীগের। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায়ও তাকে চিকিৎসা না দিয়ে আটকে রাখা হয়েছে। ৩০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিলা দল গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করে ফখরুল বলেন, তারা এখনো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের নির্যাতন দমন-পীড়ন সহ্য করে, জেল-জুলুম সহ্য করে লড়াই অব্যাহত রেখেছে।ওই সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

▎সর্বশেষ

ad