ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কানাডিয়ান কূটনীতিকের সঙ্গে বিএনপির বৈঠক

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ - ০৬:৪২:২৪ পিএম

ডেস্ক নিউজ : ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে বৈঠকের একদিন পর এবার কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

একদিনের ব্যবধানে দুই দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে সংগঠনটি। আর এসব বৈঠকে গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মৃত্যু, তাদের উপর হামলা-মামলার বিষয়টি কূটনৈতিকদের সামনে তুলে ধরছেন দলটির নেতারা। আজকেও এসব বিষয়ে অবহিত করেন কানাডিয়ান কূটনীতিককে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির এই প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও রাজি হননি ব্রেডলি। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন রিলিশনস কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, এক মাস আগে কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টস ঢাকায় নিযুক্ত হয়েছেন। আজ তিনি এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সারা দেশে বিএনপির ওপর যে দমন-পীড়ন চলছে তা তিনি জানতে চেয়েছেন এবং দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই কূটনৈতিক তৎপরতা কি না? এ প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, গতকাল (বুধবার) আমরা ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। আর আমাদের কূটনৈতিক কার্যক্রম সব সময় চলমান আছে। সেটা সব রাজনৈতিক দলই করে থাকে। তবে  সেই কার্যক্রম অনেক সময় দৃশ্যমান হয়, আবার অনেক সময় হয় না।

 

 

কিউটিভি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad