ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

এনজিওগ্রাম করা হয়েছে কাদের সিদ্দিকীর

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৩৬:৩১ পিএম

ডেস্ক নিউজ : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক পবিত্র কুমার। তিনি জানান, কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে ভর্তি হন। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে।

তিনি জানান, কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসানাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ ও ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হয়েছে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad