ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ৩ কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন যুক্তরাজ্য : রবার্ট ডিকসন

superadmin | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০৮:৩৪:৫৮ পিএম

ডেস্কনিউজঃ ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপির তিনকর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন।

আজ বুধবার দুপুরে হাইকমিশনার তার বাসায় বিএনপির একটি প্রতিনিধি সঙ্গে বৈঠক করেন। পরে এক টুইট বার্তায় তিনি এই উদ্বেগের কথা জানান।

বিএনপি নেতারা জানান, দেশব্যাপী চলমান বিক্ষোভ কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলা এবং পুলিশের গুলিতে তিন নেতাকে নিহত হওয়ার ঘটনার সার্বিক চিত্র রবার্ট ডিকসনকে জানান তারা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বৈদেশিক সম্পর্ক বিষয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।

জানা গেছে, ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির নেতারা দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কর্মসূচিতে হামলার বিষয়টি তুলে ধরেন বলে জানান বৈঠকে উপস্থিত এক নেতা। তিনি বলেন, তারা ইকমিশনারকে জানান, বিএনপি জনসম্পৃক্ততামূলক ইস্যুতে কর্মসূচি পালন করছে। কিন্তু সরকারি দল ও পুলিশ এ সব কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা চালাচ্ছে।

বৈঠক শেষে যুক্তরাজ্য হাইকমিশন ফেসবুক বার্তা ও রবার্ট ডিকসনের টুইট বার্তায় বলেন, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে তারা আলোচনা করেছেন। যুক্তরাজ্য রাজনৈতিক দল ও আইন-শঙ্খলাবাহিনীর সদস্যের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতায় বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে তিন বিএনপি জন কর্মী নিহত হওয়ার ঘটনায় খুবই উদ্বিগ্ন।

ডিকসন রাজনৈতিক দলগুলোকে সংযত থাকার এবং সহিংসতার বদলে সংলাপকে বেছে নেওয়ার আহ্বান জানান।

বিপুল/০৭.০৯.২০২২/ রাত ৮.৩১

▎সর্বশেষ

ad