ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরাইল

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০১:৩৭:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে।

এতে মো. সাবানেহ (২৯) নামে এক ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ বর্বর হামলায় আহত হয়েছেন আরও ১৬ ফিলিস্তিনি বেসামরিক।  খবর রয়টার্সের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে ইসরাইলি সেনাবাহিনীর একটি গাড়ির বহর জেনিন শহরে ঢুকেই একটি বাড়ি লক্ষ্য করে এলাপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

এর পর শক্তিশালী বিস্ফোরক দিয়ে ওই বাড়িটি উড়িয়ে দেয় তারা। এতে ঘরের ভেতরে থাকা ফিলিস্তিনি যুবক মো. সাবানেহর ছিন্নভিন্ন হয়ে উড়ে যায়। আশপাশের আরও ১৬ ফিলিস্তিনি যুবক আহত হন।

ইসরাইলের দাবি, গত ৭ এপ্রিল তেলআবিবে বন্দুক হামলায় জড়িত ছিলেন ওই ফিলিস্তিনি যুবক। ওই হামলায় ৩ ইসরাইলি প্রাণ হারিয়েছিল।

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ১.৩৭
▎সর্বশেষ

ad