ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চিকিৎসা করাতে দেশে গিয়ে আমিরাতে ফেরা হলো না

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০৭:৪২:২৩ এএম

ডেস্ক নিউজ : কিডনি অপারেশন করতে দেশে গিয়ে আর আমিরাতে ফেরা হলো না রেমিট্যান্সযোদ্ধা রাউজানের মাসুদুল ইসলামের (২৮)।

গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়াডের পূর্ব কচুখাইন খয়রাতুল মিয়া সওদাগরের বাড়ির নুরুল
আলমের ছেলে।

জানা যায়, বিগত ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যান। সেখানে বাবার গ্যারেজে কাজ করত সে। মাসখানেক আগে তার কিডনির সমস্যা ধরা পড়ে।

কিডনিতে ধরা পড়ে পাথর। শারজায় সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মায়ের সাথে দেশে ফিরে অপারেশন করে আবার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল।

মাসুদুল ইসলামের ছোটভাই আরিফুল ইসলাম জানান, জুলাই মাসের ১৯ তারিখ মায়ের সাথে দেশে ফিরে আমার ভাইয়া। এরপর চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে কিডনির পাথরের অপারেশনের পর ২ দিন ভালো থাকলেও এরপর শুরু হয় যন্ত্রণা। একই হাসপাতালে আবার নিয়ে গেলে সেখানে আইসিউতে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করে।

তিনি আরও দাবি করেন, দেশে ভুল চিকিৎসার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ৭.৪২

▎সর্বশেষ

ad