ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে আ’লীগ সভাপতি এ্যাড. মনোয়ার হোসেনের মাতার জানাজা সম্পন্ন

Anima Rakhi | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ - ০৬:৩৮:৫৩ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেনের মাতা রহিমা খাতুন (৯৮) এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্থরে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ শেষে লাশ দাফন করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম, নীলফামারী জেলা আ’লীগের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনজুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী এবং মরহুমার পরিবারের পক্ষ থেকে তার সন্তান উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, গত রোবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ঢাকায় তার ছোট ছেলে দেলোয়ার হোসেন দেলুর বাসায় তিনি ইন্তেকাল করেন, (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৮ বছর। তিনি ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড কলেজ পাড়া গ্রামের মৃত দারাজ উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ২ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাজ পপরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আলহাজ্ব মাহমুদ বিন আলম।

কিউটিভি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad