ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

স্বামী-শাশুড়ির নির্যাতনে চোখ হারাতে বসেছেন এক নারী

Anima Rakhi | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ - ১১:১০:৩২ এএম

ডেস্ক নিউজ : সাতক্ষীরার কলারোয়ায় স্বামী ও শাশুড়ির নির্যাতনে জয়নুর বেগম (২৫) নামের এক নারী তার চোখ হারাতে বসেছেন। আহত ওই নারী কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি আছেন। 

সে উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের নুর বকস মোল্লার মেয়ে। প্রায় ১২ বছর পূর্বে জয়নুর বেগমের বিয়ে হয় উপজেলার রঘুনাথপুর গ্রামের আঃ মজিদের ছেলে আলমগীর হোসেনের সাথে। 

বিয়ের পরে তাদের কোল জুড়ে আসে দুই ছেলে সন্তান। এরপর থেকে বিনা কারণে স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীকে ধরে মারপিট করে আসছেন। 

শনিবার (৩ সেপ্টম্বর) বেলা ২টার দিকে জয়নুর বেগম তার ননদের ছেলে বিপ্লবের সাথে কথা বলছিলেন। এমন সময়ে স্বামী আলমগীর হোসেন তেড়ে এসে স্ত্রীকে ধরে নিয়ে কোন কারণ ছাড়াই বেধড়ক মারপিট করেন। শাশুড়ি রোকেয়া খাতুনও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ঘুষি মেয়ে চোখ ফাটিয়ে দেয় তারা। 

বর্তমানে ছোট দুটি শিশু সন্তান নিয়ে ওই নারী কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ন্যায় বিচার দাবি করে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

কিউটিভি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

▎সর্বশেষ

ad