ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জয়পুরহাটে নিম্ন আয়ের মানুষের মাঝে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:০৬:০৭ পিএম

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ৩০ টাকা কেজি দামে জয়পুরহাটে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজার এলাকায় ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

এসময় পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুষী চাকমা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন।ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ ওএমএস এর চাল কেজি প্রতি ৩০ টাকা দামে জন প্রতি ৫ কেজি করে বিক্রয় করা হবে বলে জানান জেলা প্রশাসক।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৪.০৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad