
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলায় ব্যস্ত, তখন লিটন কুমার দাস চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। এই সুপার স্টাইলিস্ট ব্যাটার এমন একটা সময়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন, যখন তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন। তাকে ছাড়া দলের ওপেনিং পজিশন একেবারেই নড়বড়ে হয়ে গেছে। এশিয়া কাপে তাই লিটন কুমার দাসকে খুব মিস করছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
শোনা যাচ্ছে, আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে বদল আসতে পারে। এনামুল হক বিজয় আর নাঈম শেখের বদলে দেখা যেতে পারে সাব্বির রহমান আর মেহেদি হাসান মিরাজকে। টিম ডিরেক্টর আরও বলেন, ‘সহজ বলে কিছূই নাই। সবাই শক্তিশালী প্রতিপক্ষ। শ্রীলঙ্কা দলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা ওইটাই চাই যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের ক্রিকেটকে আমরা কন্ট্রোল করতে পারি। সুতরাং আমাদের ছেলেরা যদি ওই কন্ট্রোলটা করতে পারে, ব্যাটিংয়ে সেন্সিবল থাকে। এই সংস্করণে সেন্সিবল বলতে গেলে ২০ বলে ১০ রান করলে হবে না। এখানে বলে বলে রান করলেও জেতা যাবে না। ‘
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮






