ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চে গুয়েভারার ছেলে ক্যামিলোর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:২৮:২৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টেনীয় বংশোদ্ভুত বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ৬০ বছর বয়সী ছেলে ক্যামিলো গুয়েভারার মৃত্যু হয়েছে। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ফুসফসে রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্যামিলো গুয়েভারা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাবার জীবন তুলে ধরার কাজে। কিউবার বিপ্লবের সময় চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রো একসঙ্গে লড়াই করেছেন।

আলবার্তো কর্দা দ্বারা বিখ্যাত হয়ে ওঠা চে গুয়েভারার একটি ছবির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করেছেন ক্যামিলো।

চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের মধ্যে একজন ক্যামিলো।

কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরে ক্যামিলোর মৃত্যু হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল টুইটারে ক্যামিলোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ৯.২৮

▎সর্বশেষ

ad