ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’, বাবা গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২২ - ০৩:৫০:৩৫ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর দক্ষিণখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলায়  তার বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক।এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

এ ঘটনার পর আসামি ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে যায়। র‍্যাব ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার তাকে গ্রেফতার করা হয়।

গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণখানের বাসার ১২ তলার ছাদ থেকে পড়ে সানজানা আত্মহত্যা করেছেন জানতে পেরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আত্মহত্যার আগে মেয়েটি তার বাবা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে গেছেন। এতে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’ 

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০
▎সর্বশেষ

ad