ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মাধবদীতে চাচাকে প্রাণাশের হুমকি ভাতিজার, প্রতিবাদে সংবাদ সম্মেলন  

Anima Rakhi | আপডেট: ২৯ আগস্ট ২০২২ - ০২:৫৬:২২ পিএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী : মাধবদীর ফুলতলায় সম্পত্তি লাভের আশায় আপন চাচা আলমগীর ভূইয়াকে তাঁরই বড় ভাই মৃত মোসলেউদ্দিন ভূইয়ার ছেলে সজিব প্রাণনাশের হুমকি অব্যাহত রাখছে বলে এক প্রেস ব্রিফিং এ  জানান আলমগীর ভূইয়া। নিজ সাক্ষরিত এক ব্রিফিং এ আরো বলেন আমার ও আমার পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছে।  আমার পরিবারের নিরাপদহীন জীবনের এমন পরিস্থিতি তৈরী করেছে আমারই ভাতিজা সজীব ভূঁইয়া।
আমার বড় ভাই মৃত মোছলেহ উদ্দিন ভুইয়ার ছেলে সজীব ভূঁইয়া আমার নিকট কোন সম্পত্তি পাবেনা জেনেও সম্পত্তির দাবি জানিয়ে কয়েক বার এ বিষয়ে শালিস বৈঠকের আয়োজন করে। কিন্তু বার বারই সে পরাজিত হয়। শালিসের রায় সজীব ভূঁইয়া অমান্য করে দীর্ঘদিন যাবৎ আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি প্রথমে আমি হালকাভাবে নিলেও পরবর্তীতে সজীব ভূঁইয়ার কর্মকান্ড আমাকে আতঙ্কিত করে তুলেছে। এমত অবস্থায় আমি আলমগীর ভূইয়া মাধবদী থানায় জীবনে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি রুজু করি যাহার নং ১৮৯৪।

কিউটিভি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

 

▎সর্বশেষ

ad