ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গোসাইরহাটে কয়লা তৈরীর কারখানায় অভিযান, ৩ শ্রমিককে জেল জরিমানা

Anima Rakhi | আপডেট: ২৯ আগস্ট ২০২২ - ০২:৫২:৫৪ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : কাঠ পুড়িয়ে কয়লা তৈরী কারখানায় রোববার সন্ধ্যায় অভিযান পরিচালন করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে গোসাইরহাট উপজেলার মধ্য মাছুয়াখালী এলাকা থেকে কয়লা তৈরীর তিন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শ্রমিক রাসেল, আলাউদ্দিন ও নাসির হাওলাদার। গ্রেফতারকৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করাসহ কয়লা তৈরীর কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ১ মাস কারাভোগ করতে হবে।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মধ্য মাছুয়াখালি এলাকায় শামিম সিকদার নামে এক ব্যক্তি পরিবেশ বান্ধব গাছ ধ্বংস করে কয়লা তৈরী করে আসছিল। সংবাদ পেয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বীন কবির ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্তের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

তখন মালিক পালিয়ে যায়।জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানায়, পরিবেশ বান্ধব গাছ কেটে এবং সেই গাছ পুড়িয়ে একটি কারখানায় কয়লা উৎপাদন করছিলেন একটি চক্র। রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তিনজন শ্রমিককে গ্রেফতার করাসহ কারখানা ধ্বংস করা হয়েছে। এই কয়লা শিশা তৈরীর কারখানায় পাঠানো হতো বলে ধারণা করছি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় কয়লা তৈরী কারখানা ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

 

▎সর্বশেষ

ad