ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত

Anima Rakhi | আপডেট: ২৯ আগস্ট ২০২২ - ১১:৫০:৪৫ এএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওযামীলীগের সভাপতি হেলাল উদ্দীন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কালিদাশপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যাক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে দু’জন দুর্বৃত্ত ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হযেছে। তার শরীরে ডায়াবেটিস থাকায় তাকে কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হযেছে।দৌলতপুর থানার ওসি এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত হয়েছেন বলে খবর পেয়েছি। তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

▎সর্বশেষ

ad