ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুতে রেললাইন বসানো কাজের উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ২০ আগস্ট ২০২২ - ০৬:৪৫:০৭ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুতে রেললাইন (ট্র্যাক) বসানোর কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সেতুর জাজিরা প্রান্তে কেক কেটে ও বেলুন উড়িয়ে এই কাজের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আগামী জুনের মধ্যে পদ্মাসেতু দিয়ে ট্রেন চলাচলের আশা প্রকাশ করে বলেন, আগামী বছরের জুনের মধ্যে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের লক্ষ্যে নিয়ে কাজ করা হচ্ছে।সিলেটের মধ্যপাড়া থেকে পাথর উত্তোলনে সমস্যা দেখা দেয়ায় বিকল্প স্থান থেকে পাথর আনার চেষ্টা চলছে, যাতে সঠিক সময়ের মধ্যে রেললাইন প্রস্তুত করে নির্ধারীত সময়ের মধ্যে ট্রেন চালু করা সম্ভব হয়।প্রকল্পের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদনে জানাযায়, প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৬৬ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৫২ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।২০১৮ সালে পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৬ সালে। এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে গ্রুপ। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। রেল সংযোগের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।

কিউটিভি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad