ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিদায়ী পুলিশ সুপারকে সাংবাদিকদের সংবর্ধনা

Anima Rakhi | আপডেট: ১৭ আগস্ট ২০২২ - ০৪:০০:২৬ পিএম

শরীয়তপুর প্রতিনিধ : শরীয়তপুরের বিদায়ী পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ আগস্ট বুধবার দুপুরে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির কারণে তাকে বিদায় নিতে হয়। তিনি প্রায় তিন বছর পুলিশ সুপার পদে শরীয়তপুরে কর্মরত ছিলেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান। অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব আলম। এই সময় পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আকতার হোসেনসহ শরীয়তপুরে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিদায়ী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ সুপার হিসেবে প্রথম শরীয়তপুরে আসি। তিন বছর শরীয়তপুরের মানুষের সাথে মিশেছি। আমার প্রথম পেশা ছিল সাংবাদিকতা। সেই সুবাদে শরীয়তপুরের সাংবাদিকদের সাথে সহকর্মীর সম্পর্ক ছিল। তাদের কাছ থেকে সহযোগিতাও পেয়েছি। শরীয়তপুরের মানুষের জন্য আমার ফোন নম্বর সবসময় খোলা ছিল। তাদের ফোন রাতেও রিসিভ করতাম। এই নিয়ে আমার স্ত্রীর মুখে শুনেছি, ‘রাতেও ফোন ধরতে হয়’। তখন আমি স্ত্রীকে বলতাম, ‘মানুষের সেবা করার জন্য এসেছি’। শরীয়তপুরের মানুষকে কাছ থেকে দেখেছি ও বুঝেছি। এখন পদোন্নতি পেয়েছি কিন্তু সাধারণ মানুষের কাছে যাওয়ার আর সুযোগ থাকবে না। শরীয়তপুরে না থাকলেও শরীয়তপুরের সাংবাদিকদের জন্য কিছু করার চেষ্টা করব।

বিদায়ী পুলিশ সুপারের উদ্দেশ্যে শরীয়তপুরের সাংবাদিকরা বলেন, অনেক সময় পুলিশ সুপারের সফর সঙ্গী হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি। তিনি করোনা ও বন্যা মোকাবেলায় প্রত্যন্ত এলাকায় ছুটে যেতেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝতে চেষ্টা করতেন। এছাড়াও তিনি একজন সাংবাদিক বান্ধব পুলিশ সুপার ছিলেন। আমরা তার কাছ থেকে সকল সময় সহযোগিতা পেয়েছি। পদোন্নতি জনিত কারণে তাকে বিদায় দিতে হচ্ছে। শরীয়তপুুুুরবাসীর দোয়া তার সাথে থাকবে।

কিউটিভি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad