ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডিএসসিসির ময়লাবাহী ট্রাক চুরির অভিযোগ

Anima Rakhi | আপডেট: ১৪ আগস্ট ২০২২ - ১০:১৮:৩৩ এএম

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী একটি ট্রাক চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড় থেকে শুক্রবার (১২ আগস্ট) রাতে চুরির এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

জানা গেছে, ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে পারে। এটি দশ চাকার। হলুদ রঙের এ গাড়িটির নম্বর পরী ১০১। মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের প্রতিদিনের বর্জ্যই মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বক্ষণ নিরাপত্তাকর্মী থাকেন। সিসি ক্যামেরার আওতায় থাকে পুরো এলাকাটি। এর মধ্যেও বড় এ ময়লাবাহী ট্রাক কীভাবে চুরি হয়ে গেল তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। 

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন। করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

ঘটনার বিষয়ে তথ্য জানতে গিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার সকালে চালক ওই ট্রাকে বর্জ্য নিয়ে মাতুয়াইল ভাগাড়ে আসেন। এরপর বর্জ্য নামিয়ে চলে যান। তখন গাড়িটি সেখানেই ছিল। পরে চালক যখন রাতে ফের আসেন তখন দেখেন সেখানে গাড়িটি নেই। 

তিনি আরও জানান, এরপর সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ আগে কেউ একজন গাড়িটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন ময়লার ভাগাড় থেকে। তবে তার চেহারা দেখা যায়নি ক্যামেরায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

কিউটিভি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:১৮

▎সর্বশেষ

ad